Showing posts with label Google. Show all posts
Showing posts with label Google. Show all posts

Wednesday, March 5, 2014

কিভাবে ইয়াহু থেকে অরগ্যানিক ভিজিটর পাবেন

ইয়াহু জন প্রিয় সার্স ইন্জিন গুলোর মধ্যে অন্যতম। গুগল থেকে অরগ্যানিক ভিজিটর আনা যতটা কঠিন ঠিক ততোটাই সহজ ইয়াহু থেকে অরগ্যানিক ভিজিটর আনা। তবে একটি কথা মনে রাখবেন এই পৄথিবীতে কোন কাজই সহজ নয়। আবার সব কিছুই সহজ যদি আপনি সেটা করতে জানেন। বরাবরের মত আবারও একটি আর্টিকেল লিখতে যাচ্ছি যা আপনাকে জানাবে কিভাবে ইয়াহু থেকে অরগ্যানিক ভিজিটর পাবেন? তাহলে আসল কথায় আসা যাক।

 Keyword
 প্রথমে ঠিক করুন কোন Keyword টিকে আপনি প্রথম পেজে আনতে চান। সব সময় চেষ্টা করুন লম্বা Keyword নির্বাচন করতে। Keyword নির্বাচন করার জন্য অনেক সফটওয়ার আছে যেগুলোর সাহায্য নিয়ে সহজেই লম্বা Keyword নির্বাচন করা যায়। সবসময় চেষ্টা করুন নিজের বুদ্ধি দিয়ে Keyword নির্বাচন করতে, যদি না পারেন তবে সফটওয়ার এর সাহায্য নিন।
কোন আর্টিকেল লিখার আগে একটু ভাবুন, এই আর্টিকেলটি খুঁজতে হলে আপনি কি লিখে সার্স ইন্জিনে সার্স করতেন। আশা করি উত্তরটি পেয়ে গেছেন। তাহলে সেটিই আপনার কিওয়ার্ড। এখন এই কিওয়ার্ড দিয়েই আর্টিকেল লিখুন এবং কিওয়ার্ডটিকে টাইটেলে রাখার চেষ্টা করুন। মনে রাখবেন একটি হাই কোয়ালিটি কনটেন্ট আপনার অরগ্যানিক ভিজিটর পাবার কাজ ২৫% করে দিতে পারে।
কিভাবে হাই কোয়ালিটি কনটেন্ট লিখতে হয় জানতে চাইলে নিচের আর্টিকেলটি একবার দেখে নিতে পারেন।

How to Make High Quality Content

ব্যাকলিঙ্ক:

শুধুমাত্র রিলেটেড কনটেন্টে ব্যাকলিঙ্ক করেন। প্রথমে Yahoo.com এ যান তারপর শুধু আপনার কিওয়ার্ড বা আর্টিকেল টাইটেল লিখে সার্স দিন। এখন যে লিঙ্ক গুলো দেখতে পাচ্ছেন সেগুলোতে ব্যাকলিঙ্ক করেন। এখন Google.com এ যান এবং নিচের মত করে সার্স করেন যে লিঙ্ক গুলো দেখতে পাচ্ছেন সেগুলোতে ব্যাকলিঙ্ক করেন।
How to Get Organic Visitors from Yahoo inurl:.com
How to Get Organic Visitors from Yahoo inurl:.us
How to Get Organic Visitors from Yahoo inurl:.edu
How to Get Organic Visitors from Yahoo inurl:.gov
How to Get Organic Visitors from Yahoo inurl:.blogspot.com
How to Get Organic Visitors from Yahoo inurl:.blogspot.com.au
নোট: How to Get Organic Visitors from Yahoo এর বদলে আপনার আর্টিকেল টাইটেলটি লিখুন।

বুকমার্ক:

বুকমার্ক খুবই গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে সার্স ইন্জিনে সাইটের ভিজিবিলিটি বাড়ানোর জন্য। তাই যতটা বেশি সম্ভব হাই পেজ রেঙ্কিং বুকমার্কিং সাইট গুলোতে বুকমার্কিং করুন এবং সেই সাথে অবশ্যই সবার আগে ইয়াহুতে বুকমার্কিং করুন যেহেতু আমরা ইয়াহু থেকে অরগ্যানিক ভিজিটর আনতে যাচ্ছি। ইয়াহুতে বুকমার্ক করতে নিচের পদ্ধতি অনুসরন করুন।
১. প্রথমে এখানে http://bookmarks.yahoo.com যান।
২. আপনার ইয়াহু মেইল, জিমেইল বা ফেসবুক দিয়ে লগিন করুন তাহলে নিচের ছবির মত একটি পেজ দেখতে পাবেন।
বুকমার্ক
বুকমার্ক
৩. Title এর ঘরে আপনার আর্টিকেলটির টাইটেল, Description এর ঘরে ইচ্ছামত কিছু এবং Tags এর ঘরে আপনার আর্টিকেলটির কিওয়ার্ড গুলো লিখুন তারপর Save করুন।

ইয়াহু আনসার:

এই গ্রহের সব চেয়ে জনপ্রিয় আসক এন্ড আনসার সাইটটিই হচ্ছে ইয়াহু আনসার। ইয়াহু থেকে অরগ্যানিক ভিজিটর পেতে হলে আপনাকে অবশ্যই ইয়াহু আনসারে একটিভ হতে হবে। শুধুমাত্র আপনার কিওয়ার্ড রিলেটেড প্রশ্ন গুলো খুঁজে বের করুন এবং খুব ভালো মানের উত্তর দিন যেন প্রশ্নকারী আপনার উত্তরটিই বেষ্ট উত্তর হিসেবে নির্বাচন করে। নিচে একটি বেষ্ট আনসার এর নমুনা দেখুন।
ইয়াহু আনসার:
ইয়াহু আনসার:
এভাবে ৮ থেকে ১০ দিন কাজ করুন এবং তারপর আপনার আর্টিকেলটির টাইটেল ইয়াহুতে লিখে সার্স করুন। তারপরও যদি আপনার আর্টিকেলটি ১ম স্থানে না আসে তাহলে আর্টিকেলটির কোয়ালিটি চেক করন এবং বিভিন্ন সোসাল সাইট গুলোতে শেয়ার করুন। আশা করি এবার কাজ হয়ে যাবে।
অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, আসলে এত সহজেই কি ইয়াহু থেকে অরগ্যানিক ভিজিটর আনা যাবে? আমার টিপস গুলো কিসের ভিত্তিতে লেখা? এভাবে আমার কোন কিওয়ার্ড ইয়াহুতে ১ম স্থানে আছে কি না? ইত্যাদি ইত্যাদি . . .
এ ব্যাপারে আমি নিজে কিছু বলতে চাইনা। আপনি নিজেই সেটা চেক করে দেখতে পারেন। শুধু নিচের পদ্ধতি অনুসরণ করুন।
Yahoo.com এ গিয়ে How to Get Google Page Rank Quickly লিখে সার্স করুন একই ভাবে Google.com এ সার্স করুন। কয় নাম্বারে দেখলেন কমেন্ট করে জানান। ধন্যবাদ।

Friday, May 31, 2013

বহুল ব্যবহৃত কয়েকটি সার্চ ট্রিক্স


অসংখ্য সার্চ অপারেটর আছে যেগুলো ব্যবহার করে আমরা আমাদের কাঙ্খিত তথ্যের সার্চ রেজাল্টকে খুব সহজেই নিয়ন্ত্রণ করতে পারি। তবে সবগুলো অপারেটর মনে রাখাও যে কারও পক্ষে খুবই কঠিন একটা ব্যাপার হয়ে দাড়াতে পারে। এ কারণেই এই পোস্টে সবচেয়ে হেল্পফুল এবং বহুল ব্যবহৃত কয়েকটি সার্চ ট্রিক্স আজ আপনাদের সাথে শেয়ার করব। যেগুলো ব্যবহার করে খুব সহজেই আপনি আপনার কাঙ্খিত তথ্যগুলি ইন্টারনেটে খুজে পাবেন বলে আমার বিশ্বাস।
প্রথমেই দেখা যাক গুগলের সার্চ অপারেটরের কমন সিনট্যাক্সটা কি?
Operator:parameter
দ্রষ্টব্যঃ কোলন চিহ্নের কোন পাশেই স্পেস দেবেন না। আরও মনে রাখবেন সার্চ অপারেটরগুলো সব কেস সেন্সিটিভ।
[sb]#site : এই অপারেটরটি যে কোন নির্দিষ্ট ওয়েব সাইট কিংবা এর সাব-ডোমেইন এ তথ্য খুঁজে বের করার জন্য খুবই কার্যকরি।
উদাহরণ ১: sakib site:cricinfo.com এই সার্চটি আপনাকে শুধুমাত্র ক্রিকইনফো এবং এর সাব-ডোমেইন থেকে সাকিবের উপর সমস্ত ওয়েব পেজ রিটার্ন করবে।
উদাহরণ ২: Evolution site:edu - এই সার্চটি বিবর্তনের উপর শুধুমাত্র শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ওয়েব ডোমেইন থেকে পাওয়া সার্চ রেজাল্ট আপনাকে দেখাবে।
#filetype : আপনি গুগলে এই অপারেটর ব্যবহার করে যে কোন ধরণের প্রেজেন্টেশন স্লাইড খুব সহজেই খুঁজে বের করতে পারবেন।
উদাহরণ ৩: Software design filetype:ppt এটি ব্যবহার করতে পারেন যখন আপনি সফ্টওয়্যার ডিজাইনের উপর পাওয়ার পয়েন্ট স্লাইড খুঁজছেন।
উদাহরণ ৪: Software design filetype:pdf সফটওয়্যার ডিজাইনের উপর শুধুমাত্র পিডিএফ ফাইল সহ পেজ রিটার্ন করবে।
উদাহরণ ৫: Software design filetype:pdf site:edu এই সার্চটি আপনাকে শিক্ষাপ্রতিষ্ঠানের ডোমেইন গুলো থেকে পিডিএফ ফাইল সহ ওয়েবপেজ রিটার্ন করবে।
#inurl : আপনি যদি কোন নির্দিষ্ট কি ওয়ার্ড কোন ওয়েব পেজের URL এ খুঁজে পেতে চান তবে এই অপারেটরটি খুব কাজে লাগবে। 
উদাহরণ ৬: Inurl:bangla আপানাকে যে সমস্ত ওয়েব পেজের URL এ bangla শব্দটি আছে শুধুমাত্র সে সমস্ত ওয়েব পেজ রিটার্ন করবে। 
উদাহরণ ৭: inurl:program filetype:java এই সার্চটি জাভা সোর্স ফাইল রিটার্ন করবে যেখানে program শব্দটি URL এ উপস্হিত আছে। 
আপনি ইচ্ছা করলে allinurl অপারেটর ব্যবহার করটে পারেন যখন আপনি একের অধিক কি ওয়ার্ড URL এ খুঁজবেন। 
যেমন: allinurl: bangla music 
#intitle: আপনি যদি পেজ টাইটেলে খুব কমন কোন শব্দ খুঁজে পেতে চান তাহলে এটি খুবই উপকারী। 
উদাহরণ ৮: intitle:hacking আপনাকে এমন সব ডকুমেন্ট সহ ওয়েব পেজ রিটার্ন করবে যার টাইটেলে hacking শব্দটা আছে। 
উদাহরণ ৯: intitle:hacking filetype:pdf এই সার্চটি হ্যাকিংয়ের উপর পিডিএফ ফাইল সহ ওয়েব পেজ রিটার্ন করেবে। 
আপনি যদি allintitle: একের অধিক কি ওয়ার্ড টাইটেলে খুঁজে পাওয়ার জন্য এটি ব্যবহার করতে পারেন । যেমন allintitle:hacking virus filetype:pdf 
#define : গুগল সার্চকে যদি ডিকশনারী হিসাবে ব্যবহার করতে চান তবে এটা খুবই হেল্পফুল। ইন্টারনেটে অনেক ডেডিকেটেড ডিকশনারী সাইট আছে তবে গুগলের এই অপশনটি সেগুলোর চেয়ে অনেক বেশি কার্যকরী। 
উদাহরণ ১০: define:hacker আপানকে hacker শব্দের মানে ব্যাখ্যা করা আছে এমন সব ওয়েব পেজ রিটার্ন করবে। 
উদাহরণ ১১: define:netwrok security আপানকে নেটওয়ার্ক সিকিউরিটির মানে সহ সব ওয়েব পেজ রিটার্ন করবে। 
দ্রষ্টব্য: define শব্দটির আগে কোন কিছু টাইপ করা যাবে না। অথবা অন্য কোন অপারটরের সাথে এটাকে একসাথে ব্যবহার করা যাবে না যেমনটা উপরে আমরা দেখেছি।
#OR: কয়েকটি সার্চ রেকাল্টকে একসাথে করতে চাইলে এটি ব্যবহার করা যায়। গুগল And সার্চটি অটমেটিক ভাবেই কয়েকটি কি ওয়ার্ডের ক্ষেত্রে ব্যবহার করে থাকে। কিন্তু কখনও কখনও OR এর ব্যবহার খুবই দরকারি হতে পারে। 
উদাহরণ ১২: hacking filetype:pdf OR filetype:doc হ্যাকিংয়ের উপর উভয়ধরণের ফাইল খুঁজে পেতে এটা আপনাকে সাহায্য করবে। 
উদাহরণ ১৩: car site:en.wikipedia.org OR site:howstuffworks.com গাড়ির উপর তথ্যসহ ওয়েব পেজ সার্চ শুধুমাত্র এই দুটি সাইটের মধ্যে সীমাবদ্ধ রাখবে। 
দ্রষ্টব্য: OR অবশ্যই বড় হাতের হবে এবং এর পরে কোলন ব্যবহার করা যাবেনা।

Search Engine Optimization নিয়ে কিছু স্পেশাল টিপস

নিচে Search Engine Optimization সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ টিপস দেয়া হল। আশা করি আপনারা ধৈর্য্য সহকারে মনোযোগ দিয়ে পুরো বিষয় টি পড়বেন

1. Website Pagerank :

প্রথমেই আপনি যে কাজটি করতে পারেন, তা হল আপনার ওয়েবসাইটটির একটি গ্লোবাল অবস্থান (Pagerank) জেনে নিতে পারেন। এর জন্য মোটামুটি একটি ওয়েবসাইট হল অ্যালেক্সা.কম (htp://alexa.com)| বিখ্যাত অ্যামাজন.কম এই ওয়েবসাইটটি পরিচালনা করে থাকে।
সেখানে গিয়ে আপনি যদি আপনার ওয়েবসাইটের ঠিকানাটি লিখে দিন, তাহলে আপনি দেখতে পাবেন আপনার সাইটের অবস্থান (Pagerank) কোথায়। তবে একটি বিষয় এখানে বলে রাখা ভালো যে, অ্যালেক্সাতে আপনার ওয়েবসাইটের অবস্থান একদম নিরঙ্কুশ সঠিক নয়। তবে মোটামুটি একটা ভালো গাইডলাইন পাওয়া বটে। আপনার লক্ষ্য হবে সেই অবস্থান উপরের দিকে ওঠা। অর্থাৎ ১ হল সর্বোচ্চ অবস্থান। দশ হাজার হল নিচের দিকের অবস্থান।

2. Website Resigtration in Search Engine :

আপনার ওয়েবসাইটটি গুগল সার্চ ইঞ্জিনে রেজিস্ট্রেশন করুন। এটা করতে বিভিন্ন রকমের সফটওয়্যার পাওয়া যায়। সেগুলো ব্যবহার না করে, সরাসরি নিজেই কাজটি করতে পারেন এই ঠিকানায়- htp://www.google.com/ addurl/?continue=/addurl অথবা www.xml-sitemaps.com এ ঢুকেও Sitemap তৈরি করতে পারেন।

3. Content Title :

প্রতিটি ওয়েব পেজের জন্য Content অনুযায়ী একটি Title থাকে। সেই Title টি থেকে Search Engine বুঝতে পারে, এই পৃষ্ঠাটি কিসের ওপর নির্মিত। এখানে আরেকটি কথা বলে নেয়া প্রয়োজন। বিভিন্ন Search Engine এ রয়েছে রোবট- যা বিভিন্ন সময়ে গিয়ে বিভিন্ন ওয়েবসাইট স্বয়ংক্রিয়ভাবে পড়ে নিয়ে আসে। আমরা যেমন Internet Browse করে Web Page বিভিন্ন Browse এ Load করি ঠিক একইভাবে রোবটগুলো (মূলত সফটওয়্যার) বিভিন্ন ওয়েবসাইটে গিয়ে সব পৃষ্ঠা নিজের কাছে নিয়ে আসে। তারপর বিভিন্ন রকম অ্যালগরিদমের ভিত্তিতে সেই পৃষ্ঠাটিকে এনালাইসিস করে থাকে। পৃষ্ঠার টাইটেল হল তেমন একটি প্যারামিটার। এটা অনেকটা আপনার বাড়ির নামের মতো বাড়ির নাম যদি হয় স্বপ্ননীড় তাহলে রোবট ধরেই নেবে এই বাড়িটি হবে স্বপ্নময়। আর আপনার বাড়ির নাম স্বপ্ননীড় দিয়ে যদি কাজ দেখান তার উল্টোটা তাহলে আর রেহায় নেই

4. Titile Use :

আপনার Website টিকে অন্যান্য ভালো ওয়েবসাইটের সাথে Link করুন। অর্থাৎ ভালো কোন Website যদি আপনার Website কে তার কোন লেখায় কিংবা পৃষ্ঠায় Link দেয়, তাহলে রোবট বুঝতে পারে আপনার Web Page টি গুরুত্বপূর্ণ। যেমন ধরুন, CNN কিংবা BBC যদি আপনার কোন পৃষ্ঠার Link তাদের কোন পেজে ব্যবহার করে, তাহলে তার মূল্য অনেক বেশি হবে। তাই ভালো ভালো Website গুলোর সাথে কাজ বা Link করার চেষ্টা করুন।

5. Link Create :

আপনার Website টিকে অন্যান্য ভালো ওয়েবসাইটের সাথে Link করুন। অর্থাৎ ভালো কোন Website যদি আপনার Website কে তার কোন লেখায় কিংবা পৃষ্ঠায় Link দেয়, তাহলে Robot বুঝতে পারে- আপনার Web Page টি গুরুত্বপূর্ণ। যেমন ধরুন, CNN কিংবা BBC যদি আপনার কোন পৃষ্ঠার Link তাদের কোন পেজে ব্যবহার করে, তাহলে তার মূল্য অনেক বেশি হবে। তাই ভালো ভালো Website গুলোর সাথে কাজ বা Link করার চেষ্টা করুন।

6. False Reference পারিহার করা :

এবারে উল্টোটা দেখে নিন। উপরে যেখানে বললাম যে, অন্য কোন Website যদি আপনার Website এর Refarenche দিয়ে থাকে, তাহলে আপনার Website টির মান ভালো। এবারে আপনি করলেন কি, চালাকি করে নিজেই কিছু Website বানিয়ে কিংবা আপনার বন্ধুদের Website থেকে নিজের Website এ Link দিলেন। অনেক সময় অনেকেই টাকার বিনিময়ে Link Exchange করে থাকে। এ ধরনের Website গুলো Repotation ভালো নয়। আপনার সাইট যদি সেই খারাপ Repotation এর কোন Website এর সাথে যুক্ত থাকে, তাহলে তার জন্য আপনার Website ও ক্ষতিগ্রস্থ হতে পারে। তাই ভুল পথ পরিহার করুন।

7 Alt Tag ব্যবহার :

ছবির সাথে Alt Tag ব্যবহার করুন। রোবট গুলো শুধু ছবি দেখে বুঝতে পারে না, এটা কিসের ছবি। কিন্তু Image Alt Tag দিলে, Image বলে দিতে পারে এই ছবিটি কিসের।

8. Word Bold :

মাঝে মাঝে কিছু কিছু Word Bold করতে পারেন। কিন্তু খুব বেশি নয়। কারণ সেটা পাঠককে যেমন বিরক্ত করে, সেটা রোবট গুলোকেও বিরক্তি তৈরি করে।

9. Site Map Create & Submit :

আপনার Website টি যদি অনেক বড় হয়, তাহলে একটি Sitemap তৈরি করতে পারেন এবং সেই Sitemap টি Search Engine গুলোতে Submite করতে হবে।

10. Confident :

একটি Website মানুষের জন্য যতটা সুবিধার হক না কেন Search Engine তাকে খুঁজে বের করতে চাইবে। এই সরল বিষয়টি মাথায় রেখে কাজ করতে হবে।

11. Use English Language :

আপনি যদি মোটামুটি English জানেন এবং Internet ও Web Page নিয়ে কিছুটা ধারণা থাকে, তাহলে এই Search Engine Optimization এ নজর দিতে পারেন।

12. Link Exchange :

আপনি আপনার Website এর বিষয় Internet এ খুঁজুন এবং একই ধরনের Blog গুলোর লেখকের সাথে যোগাযোগ করে তাদের Link আদান প্রদানে আমন্ত্রণ জানাতে পারেন।

13. Blog Site এ Link Create :

অন্যের Blog Site আপনার Website এর Link Create করার জন্য Website এর Address এর জায়গায় আপনার Website এর Link বসিয়ে দিন।

14. Forum Posting Site এ Backlink Create :

বিভিন্ন Forum Posting Website এর Forum এ অংশগ্রহণ করুন এবং প্রতিটি Forumএর Signature বলে একটি অপশন থাকে সেখানে আপনি আপনার Website এর ঠিকানা ব্যবহার করতে পারেন। Forum এ signature Link এর পাশাপাশি Website Link রেখে অন্য সদস্যদেরকে আপনার Website নিয়ে মতামত দিতে বলুনএবং আপনিও অন্যদের Website এর Content এর বিষয়ে মন্তব্য করে Link তৈরি করুন।

15. Article Submit & Backlink Create :

অনেক Website আছে যেগুলোতে Free তে বিভিন্ন বিষয় নিয়ে Article জমা দেয়া যায়। সেসব Website এ নিয়মিত Article লিখে জমা দিতে পারেন এবং Article এর ফাঁকে ফাঁকে প্রয়োজন অনুসারে আপনার Website এর ঠিকানা বসিয়ে দিতে পারেন।

Popular Posts

Pageviews